২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঘটনের রাতে লিভারপুলের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে লিভারপুল ২-১ গোলে হারিয়েছে স্টোক সিটিকে। ম্যানচেস্টার সিটি ২-২ গোলে বার্মিংহাম সিটির সঙ্গে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে লিভারপুল ২-১ গোলে হারিয়েছে স্টোক সিটিকে। ম্যানচেস্টার সিটি ২-২ গোলে বার্মিংহাম সিটির সঙ্গে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে। ইতালির 'সেরি আ'তে অঘটনের শিকার হয়েছে জুভেন্টাস। ১-২ গোলে হেরেছে পালের্মোর কাছে। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা নাপোলিকে ০-২ গোলে হারিয়েছে শিভো। অঘটনের ধারাবাহিকতায় ব্রেসিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এএস রোমা। প্রিমিয়ার লিগে লিভারপুলের সামনে স্টোক সিটিকে বড় অসহায় মনে হয়েছে। আক্রমণে জর্জরিত স্টোক প্রথমার্ধে কোনো গোল হজম না করলেও দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি 'অলরেড'দের সঙ্গে। ৪৭ মিনিটে লিভারপুলের হয়ে গোল করেন রাউল মেইরলেস। আর ৭৯ মিনিটে গোল করে লিভারপুলের হয়ে নিজের অভিষেক ম্যাচকে স্মরণীয় করে রাখেন লুই সুয়ারেজ। সেন্ট অ্যান্ড্রু স্টেডিয়ামে বার্মিংহাম সিটির বিপক্ষে খেলার ৪ মিনিটে কার্লোস তেভেজের কল্যাণে গোল পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে তেভেজের এটি ১৫তম গোল। ২২ মিনিটে নিকোলা জিজিচের গোলে খেলায় সমতা ফিরিয়ে আনে বার্মিংহাম। ৪১ মিনিটে বার্মিংহামের বক্সের বাইরে ফ্রি-কিক পায় ম্যান সিটি। ফ্রি-কিক নেয়ার ডামি করেন তেভেজ, আর আলেকজান্দার কোলারভের নেয়া নিচু কিক বার্মিংহাম গোলরক্ষক ফস্টারের পাশ দিয়ে প্ৗেছে যায় জালে (২-১)। খেলার ৭৫ মিনিটে আগুয়ান কেভিন ফিলিপসকে আটকাতে গিয়ে তাকে ম্যান সিটির বক্সে ফেলে দেন প্যাট্রিক ভিয়েরা। ফলাফল পেনাল্টি। ক্রেইজ গার্ডনারের গোলে খেলায় সমতা ফিরে আসে (২-২)। গত নভেম্বরেও দু'দল মুখোমুখি হয়েছিল। ড্র হয়েছিল সে ম্যাচটি। তবে কোনো পক্ষই গোল করতে পারেনি সেবার। ২৫ খেলায় ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যান সিটি। ইতালির লিগ 'সেরি আ'র খেলায় ২০ মিনিটের মধ্যে পালের্মোর কাছে ২ গোল খেয়ে বসে জুভেন্টাস। ক্লডিও মারচাইসো ৩৬ মিনিটে একটি গোল শোধ করলেও লাভ হয়নি। হার মেনেই মাঠ ছেড়েছে জুভ শিবির। জুভেন্টাসের পরাজয়ের চেয়েও বড় চমক ছিল শিভোর কাছে নাপোলির হার। 'সেরি আ'তে নাপোলির অবস্থান এখন দ্বিতীয়। চলতি মৌসুমে বড় বড় দলগুলোকে হারের স্বাদ নিতে বাধ্য করেছে তারা। কিন্তু বুধবার শিভোর সামনে দাঁড়াতেই পারেনি। ২-০ গোলে হেরেছে। ২৩ খেলায় নাপোলির সংগ্রহ ৪৩ পয়েন্ট। জুভেন্টাসের ৩৫। ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এসি মিলান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১১৯ ঘ.