২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজয় বানসাল হচ্ছেন হকি দলের কোচ

বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ হতে যাচ্ছেন ভারতের অজয় বানসাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ হতে যাচ্ছেন ভারতের অজয় বানসাল। বুধবার রাতে হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় তাকে কোচের দায়িত্ব দেয়ার সিন্ধান্ত নেয়া হয়। এই দায়িত্ব নিতে বানসালও রাজি বলে ফেডারেশনের এক কর্মকর্তা জানান। এর আগে ফেডারেশনের সধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিন আভাস দিয়েছিলেন, কোনো একজন ভারতীয় বাংলাদেশ দলের কোচ হচ্ছেন। তবে সভায় প্রিমিয়ার লিগ শুরু করার ব্যাপারে এখনো কোনো সিন্ধান্ত নেয়া হয়নি। অথচ বর্তমান কমিটি আড়াই বছর ধরে দায়িত্ব পালন করে এলেও প্রিমিয়ার লিগ হয়েছে মাত্র একবার। সভায় মার্চ অথবা এপ্রিলে মহিলা হকি প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়। হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন খান শিমুল জানান, "স্বাধীনতা দিবস হকি মার্চে, প্রথম বিভাগ হকি লিগ এপ্রিলে ও দ্বিতীয় বিভাগ হকি লিগ মে মাসে আয়োজন করা হবে।" এছাড়া ইনডোর হকি লিগ আয়োজনেরও সিন্ধান্ত হয় ফেডারেশনের সভায়। দ্বিতীয় বিভাগ হকি লিগের ১০টি দলকে ১০ হাজার টাকা করে অনুদান দেয়ারও সিন্ধান্ত নেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২২৮ ঘ.