ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আর্থিক দুরাবস্থা চলছে বহুদিন ধরে। এবার তা কেটে যাবে বলে আশা করছেন ফেডারেশনের এক কর্মকর্তা। কেননা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা অচিরেই বাফুফেকে ৩ লাখ ডলার দেবে জানান তিনি।
বাফুফের সাধারণ সম্পাদক আল সাদি জানান, "মার্চের মাঝামঝি সময় এই টাকা পাওয়া যাবে। আর এ টাকা পেলেই আর্থিক দুরাবস্থা কিছুটা কেটে যাবে।"
এছাড়া বাংলাদেশ লিগের স্পন্সর গ্রামীণফোনের কাছ থেকে টাকা পাওয়া গেলে শুধু আর্থিক দুরাবস্থাই কেটে যাবে না, সমৃদ্ধিও আসবে বলে জানান তিনি।
বাফুফের সাধারণ সম্পাদক বলেন, "বাংলাদেশ লিগের ছয় পর্ব পেরিয়ে গেলেও স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে একটি টাকাও এখনো পাইনি।"
এর আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের দায়িত্ব নেয়ার পরপর বাফুফে বাংলাদেশ লিগের স্পন্সর হিসেবে সিটিসেলের সঙ্গে ১৬ কোটি টাকার চুক্তি করে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার আগেই সিটিসেল চুক্তি বাতিল করলে বিপাকে পড়ে বাফুফে।
পরে স্পন্সর হিসেবে গ্রামীণফোণের সঙ্গে চুক্তি করে বাফুফে। তবে টাকা এখনো হাতে পায়নি ফেডারেশন।
তাই কর্মচারীদের বেতন-ভাতাও বকেয়া পড়ে। সেই বকেয়া বেতন এখনো পরিশোধ করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২১৬ ঘ.
bdnews24