ঢাকা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবার দাসেরহাট উচ্চ বিদ্যালয় ৩ উইকেটে হারিয়েছে উলিপুর এমএস উচ্চ বিদ্যালয়কে।
কুড়িগ্রাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উলিপুর উচ্চ বিদ্যালয় ৪০ ওভারে ৭ উইকেটে করে ১৫৮ রান। জবাবে ৩৬ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১৫৯ রানে পৌঁছে যায় দাসেরহাট উচ্চ বিদ্যালয়।
এদিকে নেত্রকোনায় দত্ত উচ্চ বিদ্যালয় ৯ উইকেটে জিতেছে আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/১৯৪৫ ঘ.
bdnews24