ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপ এক্সিবিশন টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ ও ডেভিড ফেরার।
আবু ধাবিতে প্রতিযোগিতার সেমিফাইনালে রজার ফেদেরারকে ৬-২ ও ৬-১ গেমে হারাতে জকোভিচের সময় লাগে মাত্র ৪৪ মিনিট।
কোর্টে জকোভিচের বিচরণ ছিল আগের মৌসুমের মতোই। গত মৌসুমে ৭৬ বার কোর্টে নেমে তিনি জেতেন ৭০ বার। হারেন মাত্র ছয়বার। সেই সঙ্গে জিতে নেন তিনটি গ্র্যান্ড স্ল্যাম।.
অপর সেমিফাইনালে ফেরার ৬-৩ ও ৬-২ গেমে জেতেন রাফায়েল নাদালের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৪ ঘ.
bdnews24