ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় কাবাডির ফাইনালে উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ। রোববার বিকেল ৪টায় ফাইনালে মুখোমুখি হবে দুদল।
শুক্রবার পল্টন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে বিজিবি দুটি লোনাসহ ২০-১৬ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়েছে।
দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ৫টি লোনাসহ ৫২-১২ পয়েন্টে হারিয়েছে টাঙ্গাইল জেলাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪৫ঘ.
bdnews24