২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঁরিকে ধার নিচ্ছেন ওয়েঙ্গার

আর্সেনালের সাবেক নক্ষত্র থিয়েরে অঁরিকে দুই মাসের জন্য ধার নেয়ার ব্যাপারে মন স্থির করে ফেলেছেন কোচ আর্সেন ওয়েঙ্গার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 07:07 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্সেনালের সাবেক নক্ষত্র থিয়েরে অঁরিকে দুই মাসের জন্য ধার নেয়ার ব্যাপারে মন স্থির করে ফেলেছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। নিউইয়র্ক রেড বুলসের খেলোয়াড় অঁরি এরই মধ্যে তার ‘ফিটনেস’ ধরে রাখার জন্য গানার্সদের সঙ্গে অনুশীলন করেছেন। সে সময় তার গতি ও কুশলী ফুটবল দেখে সন্তুষ্ট হন ওয়েঙ্গার। আফ্রিকা নেশন্স কাপ খেলতে যাওয়ার কথা দলের দুই খেলোয়াড় গারভিনহো ও মারুয়ান শামাখের। সে ক্ষেত্রে দলের শক্তি অনেকটা কমে যাবে। এই ঘাটতি পূরণের পাশাপাশি রবিন ভ্যান পার্সির ওপর থেকে গোল করার চাপ কমিয়ে আনার জন্য ওয়েঙ্গার আক্রমণভাগের শক্তি বাড়ানোর পরিকল্পনা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নতুন বছরে এফসি কোলোনের আক্রমণভাগের খেলোয়াড় লুকাস পডোলস্কিকে অ্যামিরেটস স্টেডিয়ামে আনার ব্যাপারে তার সঙ্গেও কথা-বার্তা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, অঁরিকে নেয়ার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এতে ঝুঁকিও থাকবে কম। কেননা অঁরি ক্লাবের পরীক্ষিত তারকা। আর্সেনালের ইতিহাসে সব চেয়ে বেশি ২২৬ গোল করেন অঁরি। এ জন্য তার প্রতি সম্মান দেখাতে মোটেও কার্পণ্য করেনি আর্সেনাল। অ্যামিরেটস স্টেডিয়ামের বাইরে স্থাপন করা হয়েছে অঁরির একটি মূর্তি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৪৬ ঘ.