২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারী ল্যাবরেটরি স্কুলের শুভসূচনা

জাতীয় স্কুল ফুটবলে শুভসূচনা করেছে সরকারী ল্যাবরেটরি হাই স্কুল। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে কাকলি উচ্চ বিদ্যালয়কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 02:35 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় স্কুল ফুটবলে শুভসূচনা করেছে সরকারী ল্যাবরেটরি হাই স্কুল। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে কাকলি উচ্চ বিদ্যালয়কে। ম্যাচের চতুর্থ মিনিটেই সাকিব হোসাইনের গোলে কাকলি স্কুল এগিয়ে যায়। তবে ১৫ মিনিটের সময় নিয়নের প্রায় বিশ গজ দূর থেকে নেয়া দুর্দান্ত শট সমতায় ফেরায় ল্যাবরেটরি স্কুলকে। এরপর ৩১ মিনিটে কৌশিক এবং ৩৯ মিনিটে নিয়নের আরেকটি গোলে জয় নিশ্চিত হয় তাদের। ম্যাচের সেরা খেলোয়াড় বিজয়ী দলের জোবায়ের। প্রায় পাঁচ হাজার স্কুলের লাখ খানেক শিক্ষার্থী অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। এর মধ্যে ঢাকা মহানগরীর ৭০টি স্কুল ৮টি গ্র“পে ভাগ হয়ে খেলবে। পর্যায়ক্রমে দেশব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলা ও জেলা পর্যায়ের খেলাশেষে ১৬ টি দল চূড়ান্ত পর্বে অংশ নেবে। বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, স্কুল ফুটবল কমিটির সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩১ঘ.