২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশীয় বিচ গেমসে অংশ নেবে বাংলাদেশ

তৃতীয় এশীয় বিচ গেমসে অংশ নেবে বাংলাদেশ। আগামী ১৬ থেকে ২২ জুন পর্যন্ত চীনের হাইইয়াংয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় এশীয় বিচ গেমসে অংশ নেবে বাংলাদেশ। আগামী ১৬ থেকে ২২ জুন পর্যন্ত চীনের হাইইয়াংয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) জানিয়েছে, বাংলাদেশ কাবাডি, ফুটবল, বাস্কেটবল, ভলিবল ও রোলার স্কেটিংয়ে অংশ নেবে। যদিও ৪৫টি দেশের অংশগ্রহণে হতে যাওয়া এই প্রতিযোগিতায় খেলার সংখ্যা ১৪টি। প্রতিযোগিতায় ভালো করার ব্যাপারে বাংলাদেশ আশাবাদী। বিওএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) এম ওয়ালিউল্ল¬াহ জানিয়েছেন, “আশা করি আমরা কাবাডিতে পদক জিততে পারবো। আমার বিশ্বাস, এর বাইরে অন্য কোনো খেলাতেও পদক জিতবো।” এর আগে এশীয় বিচ কাবাডিতে বাংলাদেশ রুপা জিতেছিলো। সেই সাফল্যই বাংলাদেশের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে অনেকখানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৭ঘ.