২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমার, বার্সা ও গুজব

নেইমারকে নিয়ে গুজব থেমে নেই, ডালপালা মেলছেই। শোনা যাচ্ছিল, ২০১৪ সালে ক্যাম্প ন্যুতে যাচ্ছেন তিনি। এ ব্যাপারে স্যান্তোসের সঙ্গে কাতালানরা একটি চুক্তিতেও পৌঁছেছে। কিন্তু বার্সেলোনার সহ-সভাপতি জর্ডি কার্ডোনার জল ঢেলে দিয়েছেন তাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 09:19 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেইমারকে নিয়ে গুজব থেমে নেই, ডালপালা মেলছেই। শোনা যাচ্ছিল, ২০১৪ সালে ক্যাম্প ন্যুতে যাচ্ছেন তিনি। এ ব্যাপারে স্যান্তোসের সঙ্গে কাতালানরা একটি চুক্তিতেও পৌঁছেছে। কিন্তু বার্সেলোনার সহ-সভাপতি জর্ডি কার্ডোনার জল ঢেলে দিয়েছেন তাতে। এ মাসের প্রথম দিকে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা হয়, নেইমারকে দলে টানার জন্য ব্রাজিলের ক্লাবটিকে বার্সেলোনা এরই মধ্যে দশ মিলিয়ন ইউরো দিয়েছে। ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই নেইমার ন্যু ক্যাম্পে যাবেন বলে খবরে বলা হয়। তবে কর্ডোনার জোর দিয়ে বলছেন, স্যান্তোসের সঙ্গে এ ব্যাপারে কোনো চুক্তি হয়নি। আরএসি ওয়ানকে তিনি বলেন, “আমার জানা মতে, নেইমারের জন্য আমরা দশ মিলিয়ন ডলার স্যান্তোসকে দেইনি।” তবে এ ব্যাপারে কোচ পেপ গার্দিওলাই শেষ কথা বলবেন বলে তিনি জানান। ১৯ বছর বয়সী নেইমারকে বর্তমান বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ খেলোয়ার হিসেবে দেখা হচ্ছে। এরই মধ্যে ব্রাজিলের জার্সি গায়ে দিয়েছেন তিনি ১৫ বার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪২০ ঘ.