২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেজ এক ম্যাচ নিষিদ্ধ

ফুলহ্যামের সমর্থকদের লক্ষ্য করে অশোভন ইঙ্গিত করায় লিভারপুলের আক্রমণভাগের খেলোয়াড় লুই সুয়ারেজকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জরিমানা করা হয়েছে ২০ হাজার পাউন্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 09:10 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুলহ্যামের সমর্থকদের লক্ষ্য করে অশোভন ইঙ্গিত করায় লিভারপুলের আক্রমণভাগের খেলোয়াড় লুই সুয়ারেজকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জরিমানা করা হয়েছে ২০ হাজার পাউন্ড। অশোভন ইঙ্গিতের অভিযোগ মেনে নিয়েছেন সুয়ারেজ। খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখতে না পারায় ক্লাবেরও জরিমানা করা হয় ২০ হাজার পাউন্ড। ডিসেম্বরের ৫ তারিখের ওই খেলায় লিভারপুল ১-০ গোলে হেরে যায় ফুলহ্যামের কাছে। ইংল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ বুধবার এই রুলিং ঘোষণা করে। অক্টোবরে বর্ণবাদী শব্দ ব্যবহার করে ম্যানচেস্টার ইউনাইটেডের প্যাট্রিক এভরাকে গালি দেয়ার অভিযোগে সুয়ারেজকে কয়েকদিন আগে আট ম্যাচ নিষিদ্ধ করে এফএ। সুয়ারেজ এই অভিযোগ অস্বীকার করেন। তার ক্লাবও এফএ’র এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে। উরুগুয়ের এই খেলোয়াড়ের পাশে থাকার প্রতিশ্র“তি দিয়ে তারা একটি বিবৃতিও দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫৯ ঘ.