ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রথম দিনে সহজেই জিতেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার পল্টন কাবাডি স্টেডিয়ামে তারা ৪টি লোনাসহ ৬৯-২৪ পয়েন্টে ময়মনসিংহকে হারিয়েছে।
দিনের অন্যান্য ম্যাচে টাঙ্গাইল একটি লোনাসহ ২০-৮ পয়েন্টে রাজশাহীকে, বাংলাদেশ নৌবাহিনী ৩টি লোনাসহ ৪০-১৩ পয়েন্টে খুলনাকে, বাংলাদেশ পুলিশ ৩৯-১৪ পয়েন্টে কুমিল্লাকে, বগুড়া ৬২-১৫ পয়েন্টে বরিশালকে এবং বাংলাদেশ সেনাবাহিনী ৪৭-১৮ পয়েন্টে যশোরকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৫ঘ.
bdnews24