ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুলতানা কামাল দক্ষিণ এশীয় জিমন্যাস্টিকস প্রতিযোগিতার প্রথম দিনে দলগত ইভেন্টে পঞ্চম হয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২৮০.৯০ পয়েন্ট স্কোর করে এই ইভেন্টে সোনা জিতেছে উজবেকিস্তান।
রুপা জয়ী ভারতের স্কোর ২৪৬.৯০ পয়েন্ট। ২১৪.৬৫ পয়েন্ট স্কোর করে শ্রীলঙ্কা জিতেছে ব্রোঞ্জ।
বাংলাদেশের স্কোর অবশ্য জানাতে পারেনি জিমন্যাস্টিকস ফেডারেশন।
ছয়টি দলের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও উজবেকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৯ঘ.
bdnews24