ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় স্কুল ফুটবল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেলা ৩টা থেকে শুরু হতে যাওয়া উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সরকারী ল্যাবরেটরি হাই স্কুল ও কাকলী স্কুল।
প্রতিযোগিতার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম।
সারা দেশের প্রায় পাঁচ হাজার স্কুল এই প্রতিযোগিতায় অংশ নেবে। এর মধ্যে ঢাকা মহানগরীর স্কুলের সংখ্যা ৭০টি। বুধবার ঢাকা মহানগরীর স্কুলগুলোর ড্র অনুষ্ঠিত হয়। ৬টি ভেন্যুতে ৮টি গ্র“পে ভাগ হয়ে অংশ নেবে এই ৭০টি স্কুল।
তিন মাস ব্যাপী এই প্রতিযোগিতায় প্রায় এক লাখ শিক্ষার্থী অংশ নেবে।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা এবং রানার্সআপ দলকে দেয়া হবে ৫ লাখ টাকা।
প্রতিটি উপজেলা থেকে দুটি করে দল জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করবে। জেলা পর্যায় থেকেও দুটি করে দল বিভাগীয় পর্যায়ে উঠবে। সবশেষে আটটি বিভাগ থেকে দুটি করে দল অর্থাৎ মোট ১৬টি দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। মূল পর্ব হবে ঢাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৭ঘ.
bdnews24