২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টটেনহ্যামের জয়, আর্সেনালকে রুখে দিল উলভস

গ্যারেথ বেলের দ্বিতীয়ার্ধের দুই গোলের সুবাদে মঙ্গলবার প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পার ২-০ ব্যবধানে হারিয়েছে নরউইচ সিটিকে। ম্যানচেস্টারের দুই নগর প্রতিপক্ষের সঙ্গে দলটি পয়েন্টের ব্যবধানও কমিয়ে এনেছে সাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 04:57 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্যারেথ বেলের দ্বিতীয়ার্ধের দুই গোলের সুবাদে মঙ্গলবার প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পার ২-০ ব্যবধানে হারিয়েছে নরউইচ সিটিকে। ম্যানচেস্টারের দুই নগর প্রতিপক্ষের সঙ্গে দলটি পয়েন্টের ব্যবধানও কমিয়ে এনেছে সাতে। এদিকে আর্সেনালকে রুখে দিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ১-১ গোলে ড্র করে তারা গানার্সদের সঙ্গে। এছাড়া সোয়ানসি সিটি ও কুইন্স পার্ক রেঞ্জার্সের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ক্যারো রোডে চোখ জুড়ানো ফুটবল উপহার দেন ওয়েলস ‘উইঙ্গার’। মনে করিয়ে দেন গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তার কুশলী ফুটবলের কথা। গোল দু’টোর একটি করেন খেলার ৫৫ মিনিটে। অপরটি ৬৭ মিনিটে। প্রথমটা ছিল সাদামাটা। চমৎকার পায়ের কাজ দেখিয়ে বল বানিয়ে দেন ইমানুয়েল আদেবায়োর। খুব কাছ থেকে বল জালে পাঠাতে মোটেও অসুবিধা হয়নি বেলের। কিন্তু দ্বিতীয় গোলটা ছিল দেখার মতো। প্রতিপক্ষের রক্ষণভাগ চিরে ভেতরে ঢুকে নরউইচের আগুয়ান গোলরক্ষক জন রুডির মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন তিনি কক্সিক্ষত ঠিকানায়। টটেনহ্যামের পয়েন্ট ১৭ খেলায় ৩৮। আর্সেনালের ১৮ খেলায় ৩৩। সমান খেলায় ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডেরও পয়েন্ট ৪৫, তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে দলটি তাদের নগর প্রতিপক্ষের চেয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪৭ ঘ.