২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় কাবাডির চূড়ান্ত পর্ব বুধবার থেকে

বুধবার থেকে পল্টন কাবাডি স্টেডিয়ামে শুরু হচ্ছে মিজান জাতীয় কাবাডির চূড়ান্ত পর্ব। আঞ্চলিক পর্বের চ্যাম্পিয়ন ও রানার্স আপ ১৪টি দল চূড়ান্ত পর্বে অংশ নেবে। ফাইনাল হবে ৩১ ডিসেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার থেকে পল্টন কাবাডি স্টেডিয়ামে শুরু হচ্ছে মিজান জাতীয় কাবাডির চূড়ান্ত পর্ব। আঞ্চলিক পর্বের চ্যাম্পিয়ন ও রানার্স আপ ১৪টি দল চূড়ান্ত পর্বে অংশ নেবে। ফাইনাল হবে ৩১ ডিসেম্বর। চূড়ান্ত পর্বের দলগুলো হলো টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া, যশোর, খুলনা, মৌলভীবাজার, কুমিল্ল¬া, বরিশাল, পিরোজপুর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৭ঘ.