২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস টেনিস শুরু

মঙ্গলবার থেকে রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে রানার গ্র“প বিজয় দিবস টেনিস। এই প্রতিযোগিতায় ২৫টি দলের ২৩৩ জন খেলোয়াড় ১১টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার থেকে রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে রানার গ্র“প বিজয় দিবস টেনিস। এই প্রতিযোগিতায় ২৫টি দলের ২৩৩ জন খেলোয়াড় ১১টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিযোগিতার প্রাইজমানি ১ লাখ ৬৮ হাজার টাকা। স্পন্সর হিসেবে রানার গ্র“প দেবে চার লাখ টাকা। মঙ্গলবার পুরুষ এককের প্রথম রাউন্ডের খেলা হয়েছে। প্রথম রাউন্ডে জয় পেয়েছেন অমল রায়, মামুন বেপারী, সারোয়ার অনিক, সেলিম, নিরঞ্জন রাম, বশির গাজী, জাহিদুল হাসান, মোফাজ্জল হোসেন, আখতার হোসেন, রনজিত পাশি, কাঞ্চন রাম, রুস্তম আলী, উ স্যুয়ে স্যুয়ে, ওমর ফারুক সানি, দীপু লাল, মহিউদ্দিন সবুজ, শেখ সজীব, আনোয়ার হোসেন, হানিফ মুন্না, শফিকুল ইসলাম টিংকু এবং মোহাম্মদ আরিফ হাসান। এর আগে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানার গ্র“পের সভাপতি হাফিজুর রহমান খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৮ঘ.