২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ভিসেস অঞ্চলে নৌবাহিনী চ্যাম্পিয়ন

জাতীয় কাবাডি প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে সার্ভিসেস অঞ্চলের শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার পল্টন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩০-২১ পয়েন্টে বাংলাদেশ জেলকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় কাবাডি প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে সার্ভিসেস অঞ্চলের শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার পল্টন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩০-২১ পয়েন্টে বাংলাদেশ জেলকে হারিয়েছে। খেলাশেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এ কে এম মুকিতুর রহমান। ১৪টি দলকে নিয়ে জাতীয় কাবাডির চূড়ান্ত পর্ব শুরু হবে ২৮ ডিসেম্বর থেকে। ফাইনাল ৩১ ডিসেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩১ঘ.