২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জন্য গোথিয়া কাপের আমন্ত্রণ

সুইডেনের গোথেনবার্গের গোথিয়া কাপে অংশ নেয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের কোনো একটি ক্লাবের যুব দল এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুইডেনের গোথেনবার্গের গোথিয়া কাপে অংশ নেয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের কোনো একটি ক্লাবের যুব দল এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার এ সংক্রান্ত আমন্ত্রণ পত্র পেয়েছে। আগামী বছরের ১৫ থেকে ২১ জুলাই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ৭০টি দেশের প্রায় ১৬০০ দল প্রতিযোগিতায় অংশ নেবে। ১৯৯০ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) গোথিয়া কাপে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো। ৯৪০টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার ফাইনালে তারা ব্রাজিলের পিকুনিনস ক্লাবকে ৬-০ গোলে হারিয়েছিলো। তবে এবার অংশ নেয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে। তাছাড়া বাংলাদেশের কোনো ক্লাব এখনো যুব দল গঠন করেনি। তাই অংশ নেয়ার সিদ্ধান্ত নিলেও কাকে পাঠানো হবে তা নিয়ে দোটানায় থাকতেই পারে বাফুফে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৫ঘ.