২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দাবায় জিয়া চ্যাম্পিয়ন

ওয়াল্টন জাতীয় দাবায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ওয়াল্টন জাতীয় দাবায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। রোববার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) ভবনের মিডিয়া রুমে অনুষ্ঠিত খেলায় জিয়া তিতাস ক্লাবের গোলাম মোস্তফাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। তিনি পেয়েছেন ১১.৫ পয়েন্ট। জাতীয় দাবায় এটা জিয়ার দ্বাদশ শিরোপা। ১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন তিনি। আরেক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ডেসটিনির ফিদে মাস্টার জাভেদকে হারিয়ে রানারআপ হন। তার পয়েন্ট ১০.৫। ১৯৭৯-৮২ সাল পর্যন্ত টানা চারবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন নিয়াজ। এদিকে ডেসটিনির ফিদে মাস্টার মিনহাজ উদ্দিন আহমেদ ও বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল যৌথভাবে তৃতীয় হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০৫৮ঘ.