চট্টগ্রাম, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে রোববার থেকে শুরু হচ্ছে ‘কিষোয়ান মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১১’।
চট্টগ্রামে বিভিন্ন সংবাদপত্র কার্যালয়ে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন (বিএসজেএ), চট্টগ্রাম।
সকাল নয়টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টুর্নামেন্টের স্পন্সর কিষোয়ান গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম।
উেেদ্বাধনী খেলায় অংশ নেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও বাংলাদেশ প্রতিদিন।
শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিএসজেএ’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, চট্টগ্রামে দ্বিতীবারের মতো আয়োজিত সংবাদকর্মীদের এবারের টুর্নামেন্টে ১৫টি দল অংশ নিচ্ছে।
আগামী ৩১ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে অংশ নেয়া অপর তের দল হল- দৈনিক পূর্বকোণ, দৈনিক আজাদী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, দৈনিক কর্ণফুলী, দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক সকালের খবর, দৈনিক সমকাল, দৈনিক আমার দেশ, ডেইলি সান, এটিএন বাংলা, মোহনা টিভি ও রেডিও টুডে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনএল/১৯৪০ ঘ.
bdnews24