২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের প্রতি রোমারিওর হুঁশিয়ারি

দলের খেলার উন্নতি না হলে নিজেদের মাটিতে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্ব থেকে ব্রাজিলকে বিদায় নিতে হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির কিংবদন্তী ফুটবলার রোমারিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলের খেলার উন্নতি না হলে নিজেদের মাটিতে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্ব থেকে ব্রাজিলকে বিদায় নিতে হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির কিংবদন্তী ফুটবলার রোমারিও। শুক্রবার স্থানীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ৪৫ বছর বয়সী রোমারিও বলেন, “বর্তমানে ব্রাজিল যেভাবে খেলছে যদি সেভাবেই খেলা চালিয়ে যায় তবে বিশ্বকাপে প্রথম পর্ব থেকেই বিদায় নেয়ার ঝুঁকিতে পড়ে যাবে তারা। কৌশলগত দিক থেকে আজকের ব্রাজিলের ফুটবল স্পেনের ফুটবলের চেয়ে নিকৃষ্ট।” পেশাগত ফুটবল ছেড়ে রাজনীতিতে জড়িয়েছেন রোমারিও। বর্তমানে ব্রাজিলের পার্লামেন্ট সদস্য তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮১৩ ঘ.