ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় যুব এয়ারগান শ্যুটিং প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা হয়েছেন সাভার সেনা শ্যুটিং ক্লাবের আব্দুল¬াহ আল রাহিন। আর মহিলা বিভাগের চ্যাম্পিয়ন ঝিনাইদহ রাইফেল ক্লাবের শারমিন আক্তার শিলা।
১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ ও মহিলা ইভেন্ট দুটি নিষ্পত্তি হয়েছে ৩০০ পয়েন্টে। রাহিন ২৩০ স্কোর করে স্বর্ণপদক জিতে নেন।
পাবনা রাইফেল ক্লাবের সাজিদুর রহমান ২২৩ স্কোর নিয়ে রূপা ও সাতক্ষীরা রাইফেল ক্লাবের আমির আহমেদ রাজা ২২০ স্কোর করে জিতেছেন ব্রোঞ্জ পদক।
মেয়েদের মধ্যে সবার ওপরে থাকা শিলা ২২৩ স্কোর করেন।
চাঁপাই নবাবগঞ্জ রাইফেল ক্লাবের জান্নাতুল ২১৯ স্কোর করে রূপা ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের রাজবিকা ২১৩ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৬ঘ.
bdnews24