২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টটেনহ্যামের সঙ্গে ড্র করলো চেলসি

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি। ঘরের মাঠ হোয়াইট হার্ট লেনে অষ্টম মিনিটে ইমানুয়েল আদেবায়োরের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। ২৩ মিনিট পর চেলসিকে সমতায় ফেরান ড্যানিয়েল স্টুরিজ। ম্যাচটা অমীমাংসিত থাকায় ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানেই রইলো টটেনহ্যাম। এক ম্যাচ বেশি খেলা চেলসির পয়েন্ট ৩৩। তাদের অবস্থান চতুর্থ। ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ৪২ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮০৮ঘ.