২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার ৯ গোলের উৎসব

তৃতীয় বিভাগের দল হসপিতালেতকে ফিরতি লেগে ৯-০ গোলে বিধ্বস্ত করে কোপা দেল রে বা স্পেনের কিংস কাপের শেষ ষোলতে উত্তরণ নিশ্চিত করেছে বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় বিভাগের দল হসপিতালেতকে ফিরতি লেগে ৯-০ গোলে বিধ্বস্ত করে কোপা দেল রে বা স্পেনের কিংস কাপের শেষ ষোলতে উত্তরণ নিশ্চিত করেছে বার্সেলোনা। ‘রাউন্ড অব ৩২’-এর প্রথম লেগ ১-০ গোলে জিতেছিলো স্পেন, ইউরোপ ও সদ্য ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে লিওনেল মেসি বিশ্রাম নিলেও হসপিতালেতকে উড়িয়ে দিতে বিন্দুমাত্র সমস্যা হয়নি বার্সার। দুটো করে গোল করেছেন থিয়াগো আলকানতারা, ক্রিস্টিয়ান তেল্লো ও আইজ্যাক কুয়েনকা। একটি করে গোল আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি ও পেদ্রোর। এত বিশাল জয়ের মধ্যেও ইনিয়েস্তার চোট খানিকটা দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলো পেপ গার্দিওলার দলকে। উরুর পেশিতে টান পড়ায় প্রথমার্ধের ৩০ মিনিটে মাঠের বাইরে চলে যান বার্সার সা¤প্রতিক সাফল্যের অন্যতম রূপকার। তবে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ইনিয়েস্তার চোট গুরুতর কিছু নয়। আগামী ৭ জানুয়ারি লা লিগায় এসপানিওলের বিপক্ষে বার্সেলোনার পরের ম্যাচেই খেলতে পারেন এই প্লেমেকার। অন্য ম্যাচে তৃতীয় বিভাগের আরেক দল কাদিজকে ৪-০ গোলে হারিয়ে শেষ ষোলতে উঠেছে ভ্যালেন্সিয়া। প্রথম লেগ গোল শূন্য অমীমাংসিত ছিলো। শেষ ষোলতে টুর্নামেন্টের রেকর্ড ২৫ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা খেলবে ওসাসুনার বিপক্ষে। আর বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ মালাগা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৫১ঘ.