২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় কাবাডির আঞ্চলিক পর্ব শুরু

বৃহস্পতিবার থেকে পাঁচটি জেলায় এক সঙ্গে শুরু হয়েছে জাতীয় কাবাডির আঞ্চলিক পর্ব। প্রতিযোগিতার শেষ দিন শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার থেকে পাঁচটি জেলায় এক সঙ্গে শুরু হয়েছে জাতীয় কাবাডির আঞ্চলিক পর্ব। প্রতিযোগিতার শেষ দিন শুক্রবার। বরিশালে আঞ্চলিক পর্বের ফাইনালে উঠেছে বরিশাল ও পিরোজপুর। বরিশাল ৬৪-১৩ পয়েন্টে পটুয়াখালীকে এবং পিরোজপুর ৪৮-১০ পয়েন্টে বরগুনাকে হারিয়েছে। দিনাজপুরে রাজশাহী ৪১-১৪ পয়েন্টে জয়পুরহাটকে, বগুড়া ৫১-১০ পয়েন্টে কুড়িগ্রামকে এবং নীলফামারী ৫২-২৯ পয়েন্টে হারিয়েছে নওগাঁকে। যশোরে নড়াইল ৩৫-১৯ পয়েন্টে মাদারীপুরকে, বাগেরহাট ৪৪-১৭ পয়েন্টে কুষ্টিয়াকে এবং যশোর ৩২-১৯ পয়েন্টে বাগেরহাটকে হারিয়েছে। টাঙ্গাইলে ময়মনসিংহ ৪০-৩৪ পয়েন্টে ঢাকার বিপক্ষে জিতে ফাইনালে উঠেছে। ফাইনালে ময়মনসিংহর প্রতিপক্ষ টাঙ্গাইল। অন্য ম্যাচে টাঙ্গাইল ৩৮-৭ পয়েন্টে জামালপুরকে হারিয়েছে। মৌলভীবাজার অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে স্থানীয় জেলা দল। তারা ৩৮-১২ পয়েন্টে কুমিল্ল¬াকে হারিয়ে প্রথম দল হিসেবে চূড়ান্ত পর্বে উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২৯ঘ.