২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা দেল রে’র শেষ ষোলতে আরো ১০ দল

স্পেনের কোপা দেল রে’র শেষ ষোল নিশ্চিত করেছে মালাগা, অ্যাথলেতিক বিলবাও, মিরান্দেস, রেসিং সান্তানদার, লেভান্তে, ওসাসুনা, রিয়াল সোসিয়েদাদ, কর্দোবা, আলকরকন ও আলবাসেতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের কোপা দেল রে’র শেষ ষোল নিশ্চিত করেছে মালাগা, অ্যাথলেতিক বিলবাও, মিরান্দেস, রেসিং সান্তানদার, লেভান্তে, ওসাসুনা, রিয়াল সোসিয়েদাদ, কর্দোবা, আলকরকন ও আলবাসেতে। বুধবার ‘রাউন্ড অব ৩২’-এর ফিরতি লেগে লেভান্তে ৪-১ গোলে দেপোর্তিভো লা করুনাকে, আলবাসেতে ১-০ গোলে আতলেতিকো মাদ্রিদকে, মিরান্দেস ২-০ গোলে ভিয়ারিয়ালকে, আলকরকন ২-০ গোলে রিয়াল জারাগোজাকে এবং বিলবাও ১-০ গোলে রিয়াল ওভেদোকে হারিয়েছে। রিয়াল বেতিস ২-১ গোলে করদোবাকে হারালেও ঘরের মাঠে প্রথম লেগ ১-০ গোলে হেরে যাওয়ায় শেষ ষোলতে উঠতে পারেনি। একই অবস্থা রায়ো ভায়েকানোর। সান্তানদারকে ৪-৩ গোলে হারালেও প্রতিপক্ষের মাঠে কম গোল করায় তারা পরের রাউন্ডে উঠতে ব্যর্থ। আগেই শেষ ষোল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ, সেভিয়া, এসপানিওল ও মায়োর্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮০২ঘ.