২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে থাকা ম্যান সিটিতে বড় দিনের আনন্দ

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে বুধবার ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে হারিয়েছে স্টোক সিটিকে। এই জয়ের ফলে ১৯২৯ সালের পর প্রথম বারের মতো লিগের শীর্ষে থেকে বড় দিন উদযাপন করতে যাচ্ছে বিশ্বের অন্যতম ধনী ক্লাবটি। বড় জয় পেয়েছে ম্যান সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডও। ফুলহ্যামকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে বুধবার ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে হারিয়েছে স্টোক সিটিকে। এই জয়ের ফলে ১৯২৯ সালের পর প্রথম বারের মতো লিগের শীর্ষে থেকে বড় দিন উদযাপন করতে যাচ্ছে বিশ্বের অন্যতম ধনী ক্লাবটি। বড় জয় পেয়েছে ম্যান সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডও। ফুলহ্যামকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা । নিজেদের মাঠে শুরু থেকেই স্টোক সিটিকে চেপে ধরে ম্যান সিটি। ২৯ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন সার্জিও অ্যাগুয়েরো। ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দুই মাস পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরা অ্যাডাম জনসন। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে সামির নাসরির দুর্দান্ত পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন অ্যাগুয়েরো। এবারের মৌসুমে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের এটি পঞ্চদশ গোল। ফুলহ্যামের মাঠে গত তিন মাসের মধ্যে নিজেদের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও শীর্ষে থাকা ম্যান সিটির চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে আছে ইংল্যান্ডের লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ১৭টি ম্যাচ খেলে ম্যান সিটির সংগ্রহ ৪৪ পয়েন্ট। সমান ম্যাচে ম্যান ইউর পয়েন্ট ৪২। তবে অ্যালেক্স ফার্গুসনের দলের জন্য দুঃসংবাদ, দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ফিল জোন্স ও অ্যাশলে ইয়াং চোট পেয়েছেন। লন্ডনে পঞ্চম মিনিটেই ম্যান ইউকে এগিয়ে দেন ড্যানি ওয়েলবেক। ২৮ মিনিটে ন্যানি ও ৪৩ মিনিটে রায়ান গিগসের লক্ষ্যভেদে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ডের লিগের সফলতম ক্লাবটি। ৮৮ মিনিটে ব্যবধান ৪-০ করেন সবচেয়ে কম বয়সে (২৬ বছর ৫৮ দিন) প্রিমিয়ার লিগে ৩০০ ম্যাচ খেলার রেকর্ড গড়া ওয়েইন রুনি। এতদিন রেকর্ডটির মালিক ছিলেন গ্যারেথ ব্যারি। ২০০৭ সালে ২৬ বছর ২৪৭ দিন বয়সে ৩০০তম ম্যাচটি খেলেছিলেন তিনি। শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় দিমিতার বারবেতভের গোল বিশাল জয় নিশ্চিত করে ম্যান ইউর। অন্যান্য ম্যাচে এভারটন ১-০ গোলে সোয়ানসি সিটিকে, সান্ডারল্যান্ড ৩-২ গোলে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ও ওয়েস্ট অ্যালবিওন ৩-২ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭২১ঘ.