২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেজ আট ম্যাচ নিষিদ্ধ

বর্ণবাদী শব্দ ব্যবহার করে ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড় প্রাট্রিক এভরাকে গালি দেয়ায় লিভারপুলের আক্রমণভাগের খেলোয়াড় লুই সুয়ারেজকে মঙ্গলবার আট ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 08:26 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্ণবাদী শব্দ ব্যবহার করে ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড় প্রাট্রিক এভরাকে গালি দেয়ায় লিভারপুলের আক্রমণভাগের খেলোয়াড় লুই সুয়ারেজকে মঙ্গলবার আট ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ইংল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (এফএ) তার ৪০ হাজার পাউন্ডও জরিমানা করেছে। পরে সুয়ারেজ তার টুইটারে লেখেন, “আজকের দিনটা আমার ও আমার পরিবারের জন্য খুবই বেদনাদায়ক।” এফএ’র এক বিবৃতিতে বলা হয়, এভরাকে টিটকারী মারতে গিয়ে বেশ কিছু আপত্তিকর শব্দ ব্যবহার করেন সুয়ারেজ। সে সময় তিনি এভরার গায়ের রঙ নিয়েও তাকে টিটকারী মারেন। ঘটনাটি ঘরে ১৫ অক্টোবর ম্যান ইউ ও লিভারপুলের মধ্যে খেলার সময়। খেলা ১-১ গোলে অমীমামংসিতভাবে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪১৩ ঘ.