২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা দেল রে’র শেষ ষোলোতে মাদ্রিদ

তৃতীয় বিভাগের দল পোনফেরাদিনাকে মঙ্গলবার সহজে ৫-১ গোলে হারিয়ে কোপা দেল রে’র শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজ নিজ খেলায় জিতে দলটিকে অনুসরণ করেছে সেভিয়া, এসপানিওল ও মালোর্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 06:38 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় বিভাগের দল পোনফেরাদিনাকে মঙ্গলবার সহজে ৫-১ গোলে হারিয়ে কোপা দেল রে’র শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজ নিজ খেলায় জিতে দলটিকে অনুসরণ করেছে সেভিয়া, এসপানিওল ও মালোর্কা। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার ২৫ মিনিটে মাদ্রিদকে এগিয়ে নেন স্পেন ‘উইঙ্গার’ হোসে কালেওন। দলের শেষ ও পঞ্চম গোলটিও আসে তার পা থেকে। এছাড়া একটি করে গোল দেন নুরি সাহিন ৪৪ মিনিটে, রাফায়েল ভারানে ৪৯ মিনিটে ও জসেলু ৭৯ মিনিটে। পোনফেরাদিনার পক্ষে সান্ত্বনার গোলটি করেন অ্যাকোরান। এই খেলায় ক্রিস্টিয়ানো রোনালদো, জাবি আলোন্সো ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে বিশ্রাম দেন মাদ্রিদ কোচ হোসে মরিনহো। খেলা শেষে তিনি বলেন, তার দল দিনে দিনে উন্নতি করছে। এছাড়া এসপানিওল ৪-২ গোলে সেল্টা ভিগোকে, মালোর্কা ২-০ গোলে স্পোর্টিং গিজনকে ও সেভিয়া ২-১ গোলে হারায় সান রোককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩১ ঘ.