২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস হকিতে চ্যাম্পিয়ন আবাহনী

বিজয় দিবস হকি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। মঙ্গলবার মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস হকি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। মঙ্গলবার মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। আবাহনীর পক্ষে মামুনুর রহমান চয়ন পেনাল্টি কর্নার থেকে দুটি গোল করেন। ম্যাচের ২৫ ও ৪৪ মিনিটে তিনি ওই দুটো গোল করেন। আর হাসান জোবায়ের নিলয় ৪১ মিনিটে এবং রাসেল মাহমুদ জিমি ৫১ মিনিটে একটি করে গোল করেন। সেনাবাহিনীর পক্ষে মিলন হোসেন ও রোকনুজ্জামান একটি করে গোল করেন। চ্যাম্পিয়ন আবাহনী ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার পেয়েছে। আর রানার্সআপ সেনাবাহিনী পেয়েছে ১৫ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৮২২ ঘ.