ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মহিলা ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এ লক্ষ্যে রংপুর বিভাগের ৮টি জেলায় ৮টি প্রদর্শনী ম্যাচে অংশ নেবে মোহামেডানের মহিলা ফুটবল দল। ৪০তম বিজয় দিবস উপলক্ষে মোহামেডানের এই উদ্যোগ।
মোহামেডানের পরিচালক এবং মহিলা বিভাগের সভানেত্রী কামরুন্নাহার ডানা বলেন, “আমাদের লক্ষ্য মহিলা ফুটবলকে স¤প্রসারিত করা। আশা করি এই উদ্যোগের মাধ্যমে অভিভাবক ও মেয়েরা ফুটবলের প্রতি উৎসাহিত হবেন।”
২১ ডিসেম্বর রংপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচ দিয়ে সফর শুরু করবে মোহামেডান। এরপর ২৩ ডিসেম্বর পঞ্চগড়, ২৪ ডিসেম্বর ঠাকুরগাঁও, ২৬ ডিসেম্বর দিনাজপুর, ২৭ ডিসেম্বর নীলফামারী, ২৮ ডিসেম্বর লালমনিরহাট, ২৯ ডিসেম্বর কুড়িগ্রাম এবং ৩০ ডিসেম্বর গাইবান্ধায় তারা খেলবে।
প্রতিটি জেলায় মোহামেডানের প্রতিপক্ষ থাকবে জেলা ক্রীড়া সংস্থার গঠন করা একটি দল। সবগুলো ম্যাচই হবে স্থানীয় জেলা স্টেডিয়ামে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৮ঘ.
bdnews24