ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস হকি প্রতিযোগিতার ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার ফাইনালে মুখোমুখি হবে দুদল। লিগ পর্বের খেলাশেষে দু দলের সংগ্রহ ১৩ পয়েন্ট।
রোববার লিগ পর্বের শেষ ম্যাচে আবাহনী ৩-১ গোলে বিকেএসপিকে হারিয়েছে। বিজয়ী দলের হয়ে দুটো গোল করেন রাসেল মাহমুদ জিমি। অন্য গোলটি কামরুজ্জামান রানার। বিকেএসপির একমাত্র গোলদাতা রায়হান চৌধুরী।
এর আগে সেনাবাহিনী ৬-১ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। সেনাবাহিনীর পক্ষে আব্দুল মালেক চারটি এবং কৃষ্ণ কুমার ও মিলন হোসেন একটি করে গোল করেন। পুলিশের সান্ত্বনাসূচক গোলটি ফরিদের।
এছাড়া শিহাবের জোড়া গোলে নৌবাহিনী ৩-১ গোলে বিমানবাহিনীর বিপক্ষে জিতেছে। বিজয়ী দলের অন্য গোলটি করেন রব্বানী। বিমানবাহিনীর একমাত্র গোলটি মনিরুজ্জামানের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৪ঘ.
bdnews24