২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বিকেএসপি এখন বাফুফের

অবশেষে সিলেট বিকেএসপি বুঝে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে এ ব্যাপারে চুক্তি সই করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম এম সালেহীন এবং বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে সিলেট বিকেএসপি বুঝে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে এ ব্যাপারে চুক্তি সই করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম এম সালেহীন এবং বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। দীর্ঘ দিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিকেএসপির এই আঞ্চলিক প্রতিষ্ঠানটিতে হবে দেশের প্রথম ফুটবল একাডেমি। ৫ বছরের জন্য প্রতিষ্ঠানটি পাচ্ছে বাফুফে। সেজন্য বাফুফেকে ভাড়া হিসেবে মাসে ৫০ হাজার টাকা দিতে হবে। একাডেমি পরিচালনার খরচও তাদেরই বহন করতে হবে। লোকজনও নিয়োগ করতে হবে বাফুফেকেই। সিলেট শহরের পাশে খাদেম নগরে প্রায় ৪০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে বেশ কয়েক বছর আগে। এখানে আছে দুটি মাঠ, একটি জিমন্যাশিয়াম, একটি সুইমিং পুল, একটি টেনিস কোর্ট, একটি ছাত্রাবাস, কমকর্তা ও কর্মচারীদের জন্য একটি করে বাসভবন এবং একটি প্রশাসনিক ভবন। জানুয়ারির শেষ সপ্তাহে একাডেমির কার্যক্রম শুরু করবে বাফুফে। আর কোচিং কার্যক্রম ফেব্র“য়ারি অথবা মার্চে শুরু হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। ১০০ জন ফুটবলারকে নিয়ে প্রাথমিকভাবে কোচিং কার্যক্রম শুরু করবে বাফুফে। অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৮ দুটি গ্র“পে প্রশিক্ষণ কার্যক্রম চলবে। ফুটবল প্রশিক্ষণের পাশাপাশি খেলোয়াড়দের জন্য সাধারণ শিক্ষার ব্যবস্থাও থাকবে। তার জন্য কোচ এবং শিক্ষকও নিয়োগ করবে বাফুফে। এই একাডেমি পরিচালনার জন্য বছরে কয়েক কোটি টাকা খরচ হবে বাফুফের। এই বিশাল ব্যয়ের জন্য বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি স্পন্সরের খোঁজ করছে। এ প্রসঙ্গে কাজী সালাউদ্দিন বলেন, “বেক্সিমকোর কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা এই একাডেমির স্পন্সর হতে পারে। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।” বিকেএসপির মহাপরিচালক এম এম সালেহীন বলেন, “প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য আমাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবে বাফুফে। আশা করি এখান থেকে ভালো মানের ফুটবলার বেরিয়ে আসবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৪ঘ.