ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় দাভিদ ভিয়ার ভাঙা বাঁ পায়ে অস্ত্রোপচার করা হবে সোমবার।
জাপানে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আল সাদের বিপক্ষে খেলার সময় তার পা ভেঙে যায়। ফলে চার থেকে পাঁচ মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। খেলায় তার দল জেতে ৪-০ গোলে।
দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন স্যান্তোসের সঙ্গে বার্সেলোনা ফাইনাল খেলবে রোববার।
এই খেলায় জিতলে কোচ পেপ গার্দিওলার অধীনে ১৩তম শিরোপা ঘরে তুলবে বার্সেলোনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩২ ঘ.
bdnews24