২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বিকেএসপি পাচ্ছে বাফুফে

অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে। রোববার সিলেট বিকেএসপি বুঝে পাচ্ছে তারা। যেখানে হবে দেশের ফুটবল প্রথম একাডেমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে। রোববার সিলেট বিকেএসপি বুঝে পাচ্ছে তারা। যেখানে হবে দেশের ফুটবল প্রথম একাডেমি। ৫ বছরের জন্য সিলেট বিকেএসপি পাবে বাফুফে। রোববার এ ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমএম সালেহীন এবং বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন দু’পক্ষের হয়ে চুক্তিসই করবেন।” পুরো বিকেএসপি ব্যবহারের জন্য বাফুফেকে মাসিক ভাড়া গুনতে হবে ৫০ হাজার টাকা। পরিচালনার খরচও তাদের বহন করতে হবে। এর জন্য লোকবলও নিয়োগ দিতে হবে বাফুফেকে। সিলেট শহরের পাশে খাদিম নগরে প্রায় ৪০ বিঘা জমির ওপর দাঁড়িয়ে এই প্রতিষ্ঠানটি। যেখানে রয়েছে ২ টি মাঠ, একটা জিমন্যাশিয়াম, একটা সুইমিং পুল, একটা টেনিস কোর্ট, একটা খেলোয়াড় হোস্টেল, একটা অফিসার্স কোয়ার্টার, একটা স্টাফ কোয়ার্টার ও একটা প্রসাশনিক বিল্ডিং। ফুটবল কোচিংয়ের পাশপাশি খেলোয়াড়দের জন্য সাধারণ শিক্ষা ব্যবস্থাও থাকবে। এর জন্য কোচ এবং শিক্ষকও নিয়োগ দিতে হবে বাফুফেকে। এই একাডেমি পরিচালনার জন্য বছরে প্রায় ১০ কোটি টাকা খরচ হতে পারে বাফুফের। এর জন্য ফিফার কাছ েেক র্অ সহায়তাও পেতে পারে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৪০ঘ.