২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়া বার্সেলোনার বাড়তি প্রেরণা

আহত দাভিদ ভিয়াই বার্সেলোনার বাড়তি প্রেরণা হয়ে উঠেছেন বলে মনে করছেন পেদ্রো রদ্রিগুয়েজ। একই সঙ্গে তিনি বলেন, ভিয়ার পা ভেঙে ফেলার বিষয়টি নিঃসন্দেহে দুঃখজনক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 09:30 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আহত দাভিদ ভিয়াই বার্সেলোনার বাড়তি প্রেরণা হয়ে উঠেছেন বলে মনে করছেন পেদ্রো রদ্রিগুয়েজ। একই সঙ্গে তিনি বলেন, ভিয়ার পা ভেঙে ফেলার বিষয়টি নিঃসন্দেহে দুঃখজনক। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আল সাদের বিপক্ষে খেলার সময় বাঁ পাঁ ভেঙ্গে যায় ভিয়ার। শনিবার বার্সেলোনায় তার অস্ত্রোপচার করা হবে বলে আশা করা হচ্ছে। পেদ্রো মনে করছেন, এই ধাক্কা সামাল দিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার মতো মানসিক শক্তি কাতালানদের আছে। তিনি বলেন, “ভিয়া আহত হওয়ায় পুরো দল দুঃখ পেয়েছে। ‘টিম মিটিং’র পর আমরা তার সঙ্গে দেখা করি। দলের সমর্থন নিয়ে তিনি শিগগির সুস্থ হয়ে উঠবেন।” এদিকে ভিয়ার পা ভেঙে যাওয়ায় দুঃখ পাওয়ার পাশাপাশি হতাশ হয়েছেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। তিনি বলেন, “ভিয়ার পা ভেঙে যাওয়ার খবরটি মোটেও ভালো নয়, খুবই খারাপ। বিশেষ করে, তার জন্য; কেননা আগামী কয়েক মাস তিনি তার দলের হয়ে খেলতে পারবেন না।” ভিয়ার অনুপস্থিতিকে তিনি বড় ধরনের ক্ষতি হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তিনি বলেন, “আশা করছি এটা সাময়িক।” এ মৌসুমে ভিয়া সব ধরনের প্রতিযোগিতায় বার্সেলোনার হয়ে ২৩ বার মাঠে নেমে গোল করেন নয়টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫০৬ ঘ.