ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্যামেরুনের অধিনায়ক স্যামুয়েল ইতোকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করেছে সে দেশের ফুটবল ফেডারেশন। গত মাসের খেলোয়াড়দের ধর্মঘটে ইতোর ভূমিকার জন্য তাকে এই শাস্তি দেয়া হয়।
মরোক্কোয় একটি প্রতিযোগিতায় অংশ নেয়ার পর আলজেরিয়ায় প্রীতি ম্যাচ খেলতে যেতে অস্বীকার করেন ইতো ও তার দলের খেলোয়াড়রা। এর কারণ হিসেবে তারা বলেন, ফেডারেশন ‘অ্যপিয়ার্যান্স’ ভাতা দেয়ার প্রতিশ্র“তি পূরণ করেনি।
পরে প্রদর্শনী ম্যাচটি বাতিল করা হয়।
ইতোর সহকারী এনোহ ইয়ংকে নিষিদ্ধ করা হয় দুই ম্যাচ। বেনোইত অসৌ-ইকোত্তোর জরিমানা করা হয় ১,৯৮৬ ডলার।
তাদের আপিল করার জন্য দশ দিন সময় দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১৭ ঘ.
bdnews24