২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেকহ্যামকে নিয়ে ক্রুজের ইচ্ছা

নতুন করে ফুটবল জীবন লন্ডন, লস এঞ্জেলেস কিংবা প্যারিস, কোথায় শুরু করবেন, তা নিয়ে যখন চিন্তা-ভাবনা করছেন ডেভিড বেকহ্যাম, ঠিক তখন তার বন্ধু টম ক্রুজ তাকে মারদাঙ্গা ছবির তারকা বানানোর জন্য লাগসই চিত্রনাট্য খুঁজে বের করার চেষ্টা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 07:05 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন করে ফুটবল জীবন লন্ডন, লস এঞ্জেলেস কিংবা প্যারিস, কোথায় শুরু করবেন, তা নিয়ে যখন চিন্তা-ভাবনা করছেন ডেভিড বেকহ্যাম, ঠিক তখন তার বন্ধু টম ক্রুজ তাকে মারদাঙ্গা ছবির তারকা বানানোর জন্য লাগসই চিত্রনাট্য খুঁজে বের করার চেষ্টা করছেন। ক্রুজ তার নতুন মিসন ইমপসিবল ছবি ‘গৌস্ট প্রটোকল’র লন্ডন প্রিমিয়ারে মঙ্গলবার বলেন, “বেকহ্যামকে সঙ্গে নিয়ে আমি মারদাঙ্গা ছবি করতে চাই।” এ ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে বেকহ্যামেরও। তবে এই ফুটবল তারকা দৃশ্যত, ক্রীড়া বিষয়ক ছবিতে অভিনয় করতে চাইছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৫১ ঘ.