ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কৌশলগত দিক দিয়ে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চেয়ে অনেকখানি এগিয়ে আছে বলে মনে করছেন ব্রাজিলের আক্রমণভাগের সাবেক খেলোয়াড় রোনালদো।
খেলার মাত্র ২৩ সেকেন্ডে পিছিয়ে পড়ার পরও ৩-১ গোলে জিতে মাঠ ছাড়ে বার্সা। সেই সঙ্গে মাদ্রিদকে হঠিয়ে উঠে যায় লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে।
হোসে মরিনহোর দলের হাতে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা দেখতে চান রোনালদো। তবে তিনি স্বীকার করেন, লা লিগার এই বড় দুই দলের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে।
তার নিজের ভাষায়, “আমার মনে হয়, মাদ্রিদের বিপক্ষে লা ক্লাসিকোর লাগাম খেলার শুরুতেই হাতে তুলে নিয়েছিল বার্সা।”
মানের দিক দিয়ে বার্সা এগিয়ে আছে বলে মনে করেন রোনালদো। তবে তিনি বলেন, শনিবার মাদ্রিদ আবারো শীর্ষে উঠে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪২৮ ঘ.
bdnews24