২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রোনালদো সুন্দর খেলোয়াড়’

ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচনার জবাব দিলেন এবার রিয়াল মাদ্রিদের ফুটবল বিষয়ক পরিচালক মিগুয়েল পারদেজা। রোনালদোকে অভিহিত করেন তিনি চমৎকার ও সুন্দর খেলোয়াড় হিসেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 08:10 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচনার জবাব দিলেন এবার রিয়াল মাদ্রিদের ফুটবল বিষয়ক পরিচালক মিগুয়েল পারদেজা। রোনালদোকে অভিহিত করেন তিনি চমৎকার ও সুন্দর খেলোয়াড় হিসেবে। বার্সেলোনার বিপক্ষে শনিবারের এল ক্লাসিকোতে ভালো খেলতে না পারায় সমালোচনা মুখে পড়েন রোনালদো। ম্যানচেস্টার ইউনাটেডের আক্রমণভাগের সাবেক এই খেলোয়াড় সেদিন একাধিক সুযোগ নষ্ট করেন গোলের। খেলায় মাদ্রিদ হার মানে ৩-১ গোলে। রোনালদো সম্পর্কে পারদেজা বলেন, “ক্রিস্টিয়ানো (রোনালদো) চমৎকার ও সুন্দর খেলোয়াড়। অন্যদের তুলনায় তিনি আলাদা। যেকোনো পরিস্থিতিতে কখনোই বলের আশা ছেড়ে দেন না। আর মাঠের সবখানেই আপনি তাকে পাবেন।” সপ্তাহান্তে সেভিয়ার বিপক্ষে জিতে মাদ্রিদ ঠিকই ঘুরে দাঁড়াবে বলে তিনি জোর দিয়ে বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৫৩ ঘ.