২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ স্থান ফিরে পেতে চান কাকা

সেভিয়ার বিপক্ষে শনিবার জিতে আবারো লা লিগার শীর্ষ স্থান ফিরে পেতে চান রিয়াল মাদ্রিদের ‘প্লেমেকার’ কাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 06:48 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেভিয়ার বিপক্ষে শনিবার জিতে আবারো লা লিগার শীর্ষ স্থান ফিরে পেতে চান রিয়াল মাদ্রিদের ‘প্লেমেকার’ কাকা। এএসকে তিনি বলেন, “পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ফিরে পাওয়ার জন্য আমরা সেভিয়ার মাঠে খেলতে যাচ্ছি।” গত শনিবারের ‘এল ক্লাসিকো’তে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার খেসারত দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান হারায় সান্তিয়াগো বার্নাব্যুর দলটি। এ অবস্থায় কোপা দেল রেতে পেনফেরাদিনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-০ গোলের জয়কে গুরুত্বপূর্ণ বলে মানছেন কাকা। তার নিজের ভাষায়, “বার্সার কাছে হেরে যাওয়ার পর পোনফেরাদিনার বিপক্ষে জয় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩৯ ঘ.