ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী মৌসুমের জন্য ৭ জন বিদেশী খেলোয়াড়কে দলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। বুধবার একসঙ্গে এই ৭ জনের নিবন্ধন করেছে তারা।
এদের মধ্যে ঘানার দুজন, নাইজেরিয়ার চার জন ও ক্যামেরুনের একজন ফুটবলার আছেন।
গত মৌসুমে মতো এবারো ঘানার আব্বাস ইউনুসা ও মরো মোহাম্মদ শেখ রাসেলের হয়ে খেলবেন। এই দুজনকে ধরে রাখার পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র থেকে নাইজেরীয় স্ট্রাইকার বুকোলা ওলালেকানকেও নিয়ে এসেছে তারা।
শেখ রাসেলে যোগ দেয়া নাইজেরিয়ার অন্য তিন খেলোয়াড় হলেন ডিফেন্ডার সানি জ্যাকসন, মিডফিল্ডার ভিতুস ওনিইকাচি ও কবির প্রিন্স বেলে¬া।
আর ক্যামেরুন থেকে আসা একমাত্র খেলোয়াড় হলেন আরনেস্ট ইমাকো। তিনি আক্রমণভাগের খেলোয়াড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯১৭ঘ.
bdnews24