২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপ বাস্কেটবল শুরু

ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে বুধবার থেকে শুরু হয়েছে সিটিসেল ফেডারেশন কাপ বাস্কেটবল। উদ্বোধনী দিনে ইউরোপা ইয়ুথ ক্লাব ৫৪-৪০ পয়েন্টে রেইথস ক্লাবকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে বুধবার থেকে শুরু হয়েছে সিটিসেল ফেডারেশন কাপ বাস্কেটবল। উদ্বোধনী দিনে ইউরোপা ইয়ুথ ক্লাব ৫৪-৪০ পয়েন্টে রেইথস ক্লাবকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ২১-২০ পয়েন্টে এগিয়ে ছিলো। ইউরোপার পক্ষে মিথুন ২৫ পয়েন্ট এবং রেইথসের পক্ষে তানভীর ১২ পয়েন্ট স্কোর করেন। এর আগে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (সিটিসেল) চিফ অপারেটিং অফিসার ডেভিড লী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাস্কেটবল ফেডারেশনের সহ-সভাপতি এসএম ইমতিয়াজ খান বাবুল, সাধারণ সম্পাদক এ কে সরকার এবং সিটিসেলের হেড অব কর্পোরেট কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক রিলেশনস তাসলিম আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪২ঘ.