২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেইসলকে হারিয়ে ফাইনালে স্যান্তোস

ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিলের স্যান্তোস। বুধবার প্রথম সেমিফাইনালে তারা ৩-১ গোলে হারিয়েছে জাপানের কাশিওয়া রেইসল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিলের স্যান্তোস। বুধবার প্রথম সেমিফাইনালে তারা ৩-১ গোলে হারিয়েছে জাপানের কাশিওয়া রেইসলকে। টোকিওতে ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলে স্যান্তোস। ১৯ মিনিটে গোল করে স্যান্তোসকে এগিয়ে দেন তারকা ফরোয়ার্ড নেইমার। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বোর্হেস। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের কিছুটা গুছিয়ে নেয় এবারের জে-লিগে নবাগত হিসেবে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হওয়া রেইসল। ৫৪ মিনিটে সাকাই গোল করে ব্যবধান ২-১এ নামিয়ে নিয়ে আসেন। তবে দানিলো ৬৩ মিনিটে গোল করলে ব্যবধান আবারো বেড়ে যায়। ৩-১ গোলের ব্যবধান কমিয়ে স্বাগতিকরা আর ম্যাচে ফিরতে পারেনি। তাই প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েই ফাইনালে উঠে যায় স্যান্তোস। ইয়োকোহামায় বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ও এশিয়া চ্যাম্পিয়ন আল সাদ। বার্সেলোনা ফাইনালে উঠতে পারলে ফুটবলপ্রেমীরা মেসি-নেইমারের বিরল দ্বৈরথ দেখার সুযোগ পাবেন। ইয়োকোহামায় ফাইনাল অনুষ্ঠিত হবে রোববার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০১ঘ.