২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপ নিয়ে অনিশ্চয়তা

গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দুবার এই প্রতিযোগিতা শুরুর তারিখ ঘোষণা করেও পরে তা পরিবর্তন করা হয়েছে। এখন নতুন তারিখ ঘোষিত হয়েছে ২৩ ডিসেম্বর। তবে সে দিনও শুরু হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দুবার এই প্রতিযোগিতা শুরুর তারিখ ঘোষণা করেও পরে তা পরিবর্তন করা হয়েছে। এখন নতুন তারিখ ঘোষিত হয়েছে ২৩ ডিসেম্বর। তবে সে দিনও শুরু হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। ১২টি দল নিয়ে এবারের ফেডারেশন কাপের বাছাই পর্ব শুরু হবে। বাছাই পর্বে অংশ নেবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (পেশাদার লিগের দ্বিতীয় স্তর) ৭টি দল, চারটি সার্ভিসেস দল ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) । চারটি সার্ভিসেস দল হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী , নৌবাহিনী ও পুলিশ। বাছাই পর্ব থেকে পাঁচটি দল চূড়ান্ত পর্বে উঠবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ টি দলসহ মোট ১৬টি দল চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। চারটি গ্র“পে ভাগ হয়ে লড়াই করবে তারা। চূড়ান্ত পর্ব ২৯ অথবা ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেডারেশন কাপের পর পরই এক সঙ্গে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। মধ্য জানুয়ারি থেকে এই দুটো লিগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনো দিন-ক্ষণ ঠিক হয়নি। এবারই প্রথম বারের মতো আয়োজিত হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। ৭টি দল এই লিগে অংশ নিচ্ছে। দলগুলো হলো - বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, অগ্রণী ব্যাংক, চট্টগ্রাম আবাহনী, কক্স সিটি ক্লাব ও উত্তর বারিধারা। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে একটি দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে উঠবে। আর প্রিমিয়ার লিগ থেকে দুটি দলের অবনমন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯০১ঘ.