২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় বেনজেমা

ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমা। ২০১১ সালে ক্লাব ও দেশের হয়ে ৫৬ ম্যাচে ৩২টি গোল করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমা। ২০১১ সালে ক্লাব ও দেশের হয়ে ৫৬ ম্যাচে ৩২টি গোল করেছেন তিনি। ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন বেনজেমাকে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করে। বর্ষসেরা হওয়ার পথে তিনি পেছনে ফেলেন বার্সেলোনার ডিফেন্ডার এরিক আবিদাল ও অলিম্পিক লিওঁর গোলরক্ষক হুগো লরিসকে। গতবারের বর্ষসেরা ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার সামির নাসরি এবার চতুর্থ হয়েছেন। গত শনিবার স্পেনের লা লিগায় বার্সেলোনার বিপক্ষে মাত্র ২১ সেকেন্ডে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়েছিলেন বেনজেমা। এল ক্লাসিকোর ইতিহাসে এটাই দ্রুততম গোল। যদিও শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে ৩-১ গোলে হেরে যায় রিয়াল। এ মৌসুমে রিয়ালের হয়ে এখন পর্যন্ত ১৩টি গোল করেছেন বেনজেমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৬ঘ.