২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবু আশাবাদী মরিনহো

ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে গেলেও লা লিগায় তার দলই ভালো অবস্থায় আছে বলে মনে করেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। রিয়ালের শিরোপা জয়ের পথে বার্সা হুমকি হয়ে দাঁড়াতে পারবে না বলেই তার বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে গেলেও লা লিগায় তার দলই ভালো অবস্থায় আছে বলে মনে করেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। রিয়ালের শিরোপা জয়ের পথে বার্সা হুমকি হয়ে দাঁড়াতে পারবে না বলেই তার বিশ্বাস। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচে জয়ের পর শনিবার চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যায় রিয়াল। এই জয়ের ফলে রিয়ালকে পেছনে ফেলে আপাতত বার্সাই লিগের শীর্ষে। যদিও দু দলেরই অর্জন ৩৭ পয়েন্ট এবং রিয়াল এক ম্যাচ কম খেলেছে বার্সার চেয়ে । এক সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, “লা লিগার পয়েন্ট টেবিলের ওপরের দিকে এখন কাউকেই দেখতে পাচ্ছি না আমি। আমাদের হাতে এখনো একটি খেলা আছে। তিনটি সম্ভাবনা আছে - হয় আমরা বার্সার সঙ্গে সমান পয়েন্টে থেকে লিগ শেষ করবো, বা এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকবো কিংবা তিন পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে থাকবো।” “এখনই ভেঙ্গে পড়ার কিছু নেই। ওদের আর আমাদের পয়েন্ট সমান এবং শনিবার ওরা আমাদের চেয়ে এক বা তিন পয়েন্টে পিছিয়ে পড়বে,” যোগ করেন তিনি। আগামী শনিবার লা লিগায় রিয়ালের প্রতিপক্ষ সেভিয়া। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে নিজের দলের সমর্থকরাই বিদ্রƒপ করেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। মরিনহো অবশ্য প্রিয় শিষ্যের পাশেই আছেন । রিয়ালের কোচ বলেন, “তিনি (রোনালদো) আমাকে পছন্দ করলে তার ওই সব বিদ্রƒপ পাত্তা না দেয়ারই কথা। খেলা চলার সময় মাঠের বাইরে কি হচ্ছে তা শোনার সময় থাকে না। এটা তেমন কোনো সমস্যা নয়।” “দলের হার অন্যদের মতো তার ওপরেও প্রভাব ফেলে। তবে তার মানে এই নয় যে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন,” যোগ করেন মরিনহো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২৯ঘ.