২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোকোভিচের আরেকটি অর্জন

এক মৌসুমে সবচেয়ে বেশি অর্থ পুরস্কার পাওয়ার রেকর্ড গড়েছেন পুরুষদের টেনিস র‌্যাংকিংয়ে সবার ওপরে থাকা নোভাক জোকোভিচ। গত মৌসুমে অর্থ পুরস্কার হিসেবে এই সার্ব তারকার সর্বমোট আয় ১ কোটি ২৬ লাখ মার্কিন ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক মৌসুমে সবচেয়ে বেশি অর্থ পুরস্কার পাওয়ার রেকর্ড গড়েছেন পুরুষদের টেনিস র‌্যাংকিংয়ে সবার ওপরে থাকা নোভাক জোকোভিচ। গত মৌসুমে অর্থ পুরস্কার হিসেবে এই সার্ব তারকার সর্বমোট আয় ১ কোটি ২৬ লাখ মার্কিন ডলার। এ বছর জোকোভিচ ১০টি শিরোপা জিতেছেন। যার মধ্যে আছে উইম্বলডন, অস্ট্রেলিয়ান এবং ইউএস ওপেনের শিরোপাও। এক মৌসুমে অর্থ পুরস্কারের আগের রেকর্ডটি ছিলো ১ কোটি ১ লাখ মার্কিন ডলারের। গত বছর রাফায়েল নাদাল ও ২০০৭ সালে রজার ফেদেরার এই পরিমাণ অর্থ আয় করেছিলেন টেনিস কোর্ট থেকে। সর্বমোট অর্থ পুরস্কার প্রাপ্তির তালিকায় আন্দ্রে আগাসিকে পেছনে ফেলে চতুর্থ স্থানেও উঠে এসেছেন জোকোভিচ। অর্থ পুরস্কার থেকে তার মোট অর্জন ৩ কোটি ২৯ লাখ ডলার। ৬ কোটি ৭৪ লাখ ডলার আয় করে এই তালিকায় শীর্ষে আছেন রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম বিজয়ী ফেদেরার। দ্বিতীয় স্থানে থাকা নাদালের মোট আয় ৪ কোটি ৫০ লাখ ডলার। এ বছর অর্থ পুরস্কার হিসেবে তার আয় ৭৭ লাখ মার্কিন ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫৭ঘ.