২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার দৌড়ে ফিরেছে লাৎসিও

পয়েন্ট তালিকার সব চেয়ে নিচের দল লেসকে ৩-২ গোলে হারিয়ে সেরি আ’র শিরোপার দৌড়ে ফিরে এসেছে লাৎসিও। আর ইন্টার মিলান ২-০ গোলে জিতেছে ফিওরেন্টিনার বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 07:32 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পয়েন্ট তালিকার সব চেয়ে নিচের দল লেসকে ৩-২ গোলে হারিয়ে সেরি আ’র শিরোপার দৌড়ে ফিরে এসেছে লাৎসিও। আর ইন্টার মিলান ২-০ গোলে জিতেছে ফিওরেন্টিনার বিপক্ষে। লাৎসিও’র জয়ের নায়ক ছিলেন মিরোস্লাভ ক্লোসা। দুই গোল করার পাশাপাশি আরেকটির জন্য বল বানিয়ে দেন তিনি। ক্লোসা তার গোল দুটো করেন ২৮ ও ৮৭ মিনিটে। আর লোরিক কানাকে গোলের জন্য বল বানিয়ে দেন ৪৭ মিনিটে। খেলার ১২ মিনিটে অবশ্য ডেভিড মাইকেলের গোলে এগিয়ে যায় লেস। দলের পক্ষে আরেকটি গোল করেন স্তেফানো ফেরারিও ৫৯ মিনিটে। ইন্টারকে খেলার ৪১ মিনিটে এগিয়ে নেন গিয়ামপাওলো পাজ্জিনি। ইউতো নাগামতো ব্যবধান বাড়ান ৪৯ মিনিটে। এই খেলায় জিতে লাৎসিও এসি মিলান ও উদিনেসকে টপকে উঠে গেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। শীর্ষ দল জুভেন্টাসের দলটির পয়েন্ট এক কম। লাৎসিও’র পয়েন্ট ১৪ খেলায় ২৮। মিলান ও উদিনেসের পয়েন্ট ২৭। তবে এক ম্যাচ কম খেলেছে দল দু’টো। ১৩ খেলায় জুভেন্টাসের পয়েন্ট ২৯। মিলান রোববার বোলোনার মাটে যাবে অতিথি হয়ে। আর উদিনেস স্বাগত জানাবে শিয়েভো ভেরোনাকে। পরদিন জুভেন্টাস খেলবে রোমার সঙ্গে। রাতের বাকি দুই খেলায় জেনোয়া ২-০ গোলে সিয়েনাকে ও সেসনা ১-০ গোলে হারিয়েছে দশজনের পালের্মোকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২২ ঘ.